কিশোরগঞ্জের উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২২, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জে ৫৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত উজানচর-বাজিতপুর-অষ্টগ্রামের ১৫.৫০ কিলোমিটার সংযোগ সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সংযোগ সড়কের উদ্বোধনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হলো। বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সিভিল সার্জন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম থেমে যায়। কিন্তু এখন সেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ সড়কগুলোর ফলে মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ যে, দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলার ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক একযোগে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০