কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় কারারক্ষীর ফাঁসি
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৩, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় কারারক্ষীর ফাঁসি

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার চাঞ্চল্যকর মামলায় কারারক্ষী স্বামী খায়রুল ইসলাম (২৫) কে মৃত্যুদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ্ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মৃত্যুদণ্ডে দণ্ডিত কারারক্ষী খায়রুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে নিহতের নাম রোমা আক্তার (২২)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার মো. আব্দুল মান্নানের মেয়ে।

কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, কারারক্ষী খায়রুলের সাথে ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিয়ে হয় রোমা আক্তারের। বিয়ের পর কারারক্ষী স্বামী খায়রুলের সাথে কিশোরগঞ্জ জেলা কারাগারের কোয়ার্টারে বসবাস শুরু করেন রোমা। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রোমাকে নানাভাবে নির্যাতন শুরু করেন খায়রুল। নির্যাতনের মুখে বিয়ের ছয় মাস পর রোমার পরিবার খায়রুলকে তিন লাখ টাকা দেয়। এরপর কিছুদিন রোমার উপর অত্যাচার-নির্যাতন বন্ধ থাকলেও পুনরায় মোটর সাইকেল কেনার জন্য দুই লাখ ৮০ হাজার টাকা দাবি করেন খায়রুল। কিন্তু এই টাকা দিতে অপারগতা জানান রোমা। এর জের ধরে ২০২০ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে কারারক্ষী খায়রুল চড়াও হন স্ত্রী রোমার উপর। মারপিটের এক পর্যায়ে খায়রুল স্ত্রী রোমাকে বিষ জাতীয় কিছু খাওয়ালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ভোরে রোমার মা ছিনু বেগম কিশোরগঞ্জে গিয়ে মেয়েকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

পরবর্তীতে ২৯ ডিসেম্বর দুপুরে রোমার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে নারায়ণগঞ্জ ৩০০ ফিট রোডে বিকাল সাড়ে ৪টার দিকে রোমা আক্তার মৃত্যুবরণ করেন। পরদিন ৩০ ডিসেম্বর রাতে নিহত রোমা আক্তারের মা ছিনু বেগম বাদী হয়ে কারারক্ষী খায়রুলকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টিলিজেন্স) জয়নাল আবেদীন ২০২১ সালের ৩১ জুলাই খায়রুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশীট দাখিল করেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০