ক্ষমা চাইলেন গভর্নিং বডির সভাপতির ‌পদত্যাগ চাওয়া শিক্ষকরা 
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ নভেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন গভর্নিং বডির সভাপতির ‌পদত্যাগ চাওয়া শিক্ষকরা 

এই খবরটি পড়া হয়েছে: 5 বার

রাজধানী ঢাকার মালিবাগের আবুজর গিফারী কলেজে নানা অনিয়মে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে বিপাকে পড়েছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতির দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী। সেখানকার শিক্ষকদের একটি অংশ তার বিরুদ্ধে নানা মিথ্যা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত ১১ মে সংবাদ সম্মেলন করেছিলেন।

জানা গেছে, সংবাদ সম্মেলন ও বিভিন্ন মিডিয়াতে বক্তব্য প্রদান করে চাকরিবিধি বিধান লঙ্ঘন করেছিলেন ওই শিক্ষকরা। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতির নিকট ক্ষমা প্রার্থনা করতে আবেদন করেছেন। রোববার (১৬ নভেম্বর) দুপুরে কলেজে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন তারা।

এ সময় কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওয়াহিদ উজ জামান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের জুলেখা বেগম, বিবিএ প্রফেশনালের ফরিদ আহমদ, মার্কেটিং বিভাগের নেছার উদ্দিন জাহিদ, হিসাববিজ্ঞান বিভাগের হাজেরা তুল কোবরা সুইটি, সিএসই বিষয়ের দেওয়ান মোহাম্মদ যুবরাজ আল ফাহাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লিপি বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওয়াহিদ উজ জামান বলেন, গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে শিক্ষকরা যে প্রোপাগান্ডা, মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন সেটি উনার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। আমরা যা করেছি না বুঝেই করেছি। এজন্য স্যারের কাছে ক্ষমা প্রার্থী। আমি কলেজের শিক্ষকদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্য শিক্ষকরা বলেন, সংবাদ সম্মেলনে যাওয়াটা ছিল আমাদের ভুল। আমরা ভুল বুঝতে পেরেছি। এজন্য আমরা আজকে সভায় যে সিদ্ধান্ত হবে সেটি সবাই মেনে নেবো।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরীকে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর আগে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এই কলেজটিতেও পরিচালনা কমিটি থেকে অধ্যক্ষ সহ অধিকাংশই ছিলেন আওয়ামী লীগে সমর্থক।

দায়িত্ব নেওয়ার পর গত মার্চে কলেজের অধ্যক্ষ বশীর আহম্মদের বিরুদ্ধে বিধি বহির্ভূত কর্মকাণ্ডর অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছিল।পরে নানা অনিয়মে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সদস্যবিশিষ্ট তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছিল কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, কলেজটিতে বর্তমানে ৭৮ জন এমপিও ও নন-এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তথ্য অনুসন্ধান কমিটির সেই তদন্তে দেখা যায়, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শিরিন আক্তার মজুমদার ও সিএসই বিষয়ের শিক্ষক দেওয়ান মো. যুবরাজ আল ফাহাদের শিক্ষক নিবন্ধন সনদ নেই। যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষক নিবন্ধন সনদ আবশ্যক উল্লেখ ছিল।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

এবারের ভোটের সমীকরণ আলাদা

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

১০

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

১১

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

১২

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

১৩

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

১৪

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

১৫

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

১৬

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

১৭

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

১৮

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১৯

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

২০