রাফিয়ার পাশে দাঁড়ালেন ঢাবি শিক্ষিকা মোনামি
ডেস্ক রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাফিয়ার পাশে দাঁড়ালেন ঢাবি শিক্ষিকা মোনামি

এই খবরটি পড়া হয়েছে: 5 বার

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি রাফিয়ার প্রতি সমর্থন জানান।

মোনামি লেখেন, সত্যি কথা বলতে কী, তাকে এতটা টার্গেট করা হচ্ছে মূলত এই কারণে যে, সে দৃশ্যমানভাবে নিজের বিশ্বাস, নিজের ধর্মীয় পরিচয়কে ধারণ করে চলেন বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। ঠিক একই রকম এসার্টিভনেস, রেজিস্ট্যান্স, প্রতিবাদ কিংবা ভাষা যদি কোনো নন-হিজাবি মেয়ের কাছ থেকে দেখা যেত, তবে আমাদের তথাকথিত ‘সুশীল’ মহল আজ তার দারুণ সাহসী অবস্থান বলে বাহবা দিত, স্ট্যাটাস দিত, ক্ষমতায়নের উদাহরণ বানিয়ে ফেলত।

তিনি আরও লেখেন, উল্টো দিক থেকে, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অসম্মানজনক এবং নির্যাতনমূলক। কিন্তু, রাফিয়ার সেই অপমানজনক পরিস্থিতিতে সাহসী ও দৃঢ় জবাব দেওয়া—সেটি নারীর ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না, আর পুলিশের আচরণও অত্যাচার বা অপব্যবহার হিসেবে উল্লেখ করা হচ্ছে না, শুধুমাত্র কারণ তার ফেমিনিস্ট এক্সপ্রেশন বাংলাদেশে স্বীকৃত সেই সংকীর্ণ ও চয়েস ভিত্তিক ফেমিনিসম এর সঙ্গে মিলে না।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

এবারের ভোটের সমীকরণ আলাদা

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

১০

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

১১

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

১২

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

১৩

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

১৪

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

১৫

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

১৬

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

১৭

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

১৮

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১৯

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

২০