শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ডের জন্য রক্ত দেয়নি: সংসদে ড. মাসুদ
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ডের জন্য রক্ত দেয়নি: সংসদে ড. মাসুদ

এই খবরটি পড়া হয়েছে: 15 বার

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা ফ্যামিলি কার্ড বা রাস্তা সংস্কারের জন্য রক্ত দেয়নি, তারা রাষ্ট্র সংস্কারের জন্য জীবন দিয়েছে। কিন্তু বর্তমান সরকার বিগত সরকারের মতোই উন্নয়নের কথা বলে জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’…ভুলিয়ে দিতে বসেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে এক রাজা ও তার নির্বোধ উজিরের গল্প টেনে আনেন বিরোধীদলীয় এই সংসদ সদস্য। তিনি বলেন, উজিরকে কাজের তালিকা করে দিয়েছিলেন রাজা। একবার ঘোড়ায় ওঠার সময় রাজার পা রেকাবে আটকে গেলে তিনি উজিরকে সাহায্য করতে বলেন। কিন্তু উজির তার কাজের তালিকায় এই উদ্ধারের কথা লেখা না থাকায় রাজাকে সাহায্য করেননি।… বর্তমান সংসদের অবস্থাও ওই উজিরের মতো উল্লেখ করে ড. মাসুদ বলেন, “আমরা লাইনে দাড়ি-কমা, সেমিকোলন খুঁজছি, অথচ মূল কাজ ফেলে রেখেছি। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ‘নেসেসিটি নৌজ নো ল’ (Necessity knows no law)—আমরা এই বাক্যটিকে আজ সংবিধানের ধারার মধ্যে আটকে ফেলেছি।”

সরকার মূল কাজ থেকে সরে গেছে অভিযোগ করে তিনি বলেন, “গত ১৭ বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা দেখছি আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার ‘জুলাই সনদ’টাকেই ভুলিয়ে দিতে বসেছি। আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে…, পা হারিয়ে, চোখ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে কি প্লাকার্ডে লিখেছিল যে, আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য দাঁড়িয়েছি? তারা লিখেছিল— ‘রাস্তা সংস্কারের কাজ নয়, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে’।”

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ডের জন্য রক্ত দেয়নি: সংসদে ড. মাসুদ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন ক্লাসের চিন্তা করছি: শিক্ষামন্ত্রী

‘দশ বছরের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব’

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

১০

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

১১

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

১২

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১৩

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১৪

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১৫

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৬

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৭

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৮

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৯

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

২০