জ্বালানি সংকটে স্কুলে অনলাইন ক্লাসের চিন্তা করছি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩১ মার্চ ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন ক্লাসের চিন্তা করছি: শিক্ষামন্ত্রী

এই খবরটি পড়া হয়েছে: 26 বার

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচদিনের…পরিবর্তে ছয়দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে- এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার…। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।

আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে… এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, বলেন মন্ত্রী।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ডের জন্য রক্ত দেয়নি: সংসদে ড. মাসুদ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন ক্লাসের চিন্তা করছি: শিক্ষামন্ত্রী

‘দশ বছরের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব’

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

১০

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

১১

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

১২

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১৩

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১৪

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১৫

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৬

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৭

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৮

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৯

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

২০