৫২ কেজি গাঁজাসহ ভৈরবে সাতজন আটক
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২২, ৪:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫২ কেজি গাঁজাসহ ভৈরবে সাতজন আটক

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

৫২ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের ভৈরব থেকে সাতজনকে আটক করেছে র‍্যাব- ১৪ (সিপিসি- ৩)। মঙ্গলবার সকালে র‍্যাব- ১৪ (সিপিসি- ৩) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গঙ্গানগর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ ইকবাল মিয়া (২৮), এই উপজেলার বাইসার গ্রামের আব্দুল জব্বার মিয়ার পুত্র সাদেক মিয়া (৩৮), নোয়াগাঁও গ্রামের টুনু মিয়ার পুত্র শিপন মিয়া (২৯), রাণীয়ারা গ্রামের মৃত শহিদ মিয়ার পুত্র মোঃ হেলাল মিয়া (৩৮), গঙ্গানগর গ্রামের শহিদ মিয়ার পুত্র মোঃ মাসুম মিয়া (২৬), বগাবাড়ী গ্রামের মৃত মদন মিয়ার পুত্র মোঃ নুর আমিন (২৪), কালতা খুরাইশার গ্রামের মৃত শহিদ মিয়ার পুত্র মোঃ দিদার হোসেন (২৫)।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দীর্ঘদিন যাবত তারা ভৈরবসহ জেলার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানার পর থেকেই তাদেরকে গোয়েন্দা নজরদারীতে রাখে। সত্যতা পেয়ে মঙ্গলবার সকালে ভৈরব উপজেলার নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেন এলাকায় অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজা, নগদ ৩৪ হাজার ৫০০ টাকা, ১টি প্রাইভেটকার ও ১টি মাইক্রোবাসসহ তাদেরকে আটক করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ভৈরব উপজেলার নাটালের এলাকায় অভিযান চালিয়ে ইকবাল, সাদেক, শিপন, হেলাল, মাসুম, আমিন ও দিদারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভৈরব মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০