এই খবরটি পড়া হয়েছে: 19 বার
এক হাজার পিস ইয়াবাসহ পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে ১ জনকে আটক করেছে র্যাব-১৪ (সিপিসি-২)। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত সায়েদুল ইসলাম (৩৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের ছামির উদ্দিনের পুত্র।
র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সায়েদুল ইসলাম কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রয় করে। এ তথ্যের সত্যতা যাচাই করতে শুরু হয় গোয়েন্দা নজরদারি। পরে র্যাব-১৪, (সিপিসি-২) রবিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে এক হাজার পিস ইয়াবা ও একটি মোবাইলসহ সায়েদুল ইসলামকে আটক করে।
র্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম. শোভন খান জানান, এ বিষয়ে পাকুন্দিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Comments
comments