কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ছাত্রলীগের সাইকেল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২২, ১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ছাত্রলীগের সাইকেল শোভাযাত্রা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জে বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক উপসম্পাদক আজিজুল হাকিম রাফির নেতৃত্বে ব্যতিক্রমী সাইকেল শোভাযাত্রা করেছে চারশত ছাত্রলীগ কর্মী। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় শোভাযাত্রাটি শহরের রথখলা এলাকা থেকে শুরু হয়ে শহরের ৬ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে আবারও শহরের রথখলা এলাকায় এসে শেষ হয়।

মঙ্গলবার সকালে নানা সাজে সেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শহরের রথখলা ময়দানে জড়ো হতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সাইকেল শোভাযাত্রা বের হয়ে যখন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে সাইকেল শোভাযাত্রায় উৎসাহ জোগায়। নতুন প্রজন্মের মাঝে বিজয় দিবস ও বঙ্গবন্ধুকে তুলে ধরার এ আয়োজনকে সাধুবাদ জানায় বিশিষ্টজনরা।

শোভাযাত্রা শেষে জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক উপসম্পাদক আজিজুল হাকিম রাফি বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামের সঙ্গে জড়িত বাইসাইকেলের ইতিহাস। নব প্রজন্মের সামনে এই ইতিহাস তুলে ধরতে বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে এই সাইকেল শোভাযাত্রার আয়োজন। এ দেশে প্রকৃত ইতিহাস বিকৃত করেও উপস্থাপন করা হয়েছে, তা অমর্যযাদাকর। তাই আমরা চাই প্রকৃত ইতিহাস এ দেশের মানুষ জানুক।

আজিজুল হাকিম রাফি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ জ্বালানি সাশ্রয় করতে হবে। বাইসাইকেল ব্যবহার বাড়াতে পারলে জ্বালানি সাশ্রয় হবে। বিজয়ের ৫১ বছর পূর্তিতে ছাত্রলীগ কর্মীদের অঙ্গীকার হউক জ্বালানি সাশ্রয় করার।

নতুন প্রজন্মের মাঝে বিজয়ের তাৎপর্য  তুলে ধরতে এমন আয়োজন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০