নিকলীতে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার নির্ণয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিকলীতে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার নির্ণয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা (ভায়া), স্তন ক্যান্সার পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ‘ইউএনএফপিএ’র সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সজীব ঘোষ।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহানা বিনতে সামিউল, চিকিৎসক তানজিনা আফরিন। জেলা এসআরএইচআর অফিসার চিকিৎসক রুবাইদাসহ এ কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ করেন নার্সিং সুপারভাইজার চারু বালা দাস, নার্সিং ইনচার্জ মোছা. হ্যাপি আক্তার, এসএসএন আফসারী, আখি আক্তার, রুমা, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ আব্দুর রহিম, এএইচআই সরুফা আক্তার, এম টি (ইপিআই) মোঃ নুরুদ্দিন, স্বাস্থ্য সহকারী আতাউর রহমান, ইমাম হোসেন, ইউসুফ আলী বাবর, নাজমুল ইসলাম, মহিউদ্দিন, সিএইচসিপি আরিফা এবং প্রজেক্ট অফিসার পপি (এনজিও) সামশুন নাহার।

সূত্র জানায়, এ মেডিকেল ক্যাম্পে ৩৮২ জন রোগীকে বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার (ভায়া) ও স্তন ক্যান্সার পরীক্ষা করা হয়। পরীক্ষার পর রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, “নিকলী উপজেলার সবচাইতে পশ্চাৎপদ এলাকা হিসেবে সিংপুর ইউনিয়নের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ও গ্রামীণ নারীদের স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন করতে আমাদের এই উদ্যোগ।” কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে দিকনির্দেশনা প্রদান করার জন্য জেলা সিভিল সার্জন চিকিৎসক সাইফুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০