সৈয়দ নজরুল হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান, মিলল অভিযোগের সত্যতা
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৩, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৈয়দ নজরুল হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান, মিলল অভিযোগের সত্যতা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

চিকিৎসকরা সময়মতো হাসপাতালে উপস্থিত থাকে না, আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অবহেলা ও অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৯ জানুয়ারি) দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম এনফোর্সমেন্ট এ অভিযান পরিচালনা করে।

দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোঃ সালাহউদ্দিন জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়েছে। দুদকের এনফোর্সমেন্ট টিম হাসপাতালে ছদ্মবেশে অবস্থানকালে আউটডোর ও বিভিন্ন ওয়ার্ড প্রদর্শন করে এবং সেবা প্রার্থীদের সাথে কথা বলে। এ সময় রোগীরা হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়া, নার্সদের স্বেচ্ছাচারী ব্যবহারসহ হাসপাতালের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ করেন। পরবর্তীতে সরেজমিনে তথ্যানুসন্ধান করলে এসকল অভিযোগসমূহের প্রথমিক সত্যতা পাওয়া যায়।

দুদক জানায়, হাসপাতালটির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) চিকিৎসক নাসিরুজ্জামানের সাথে দুদক টিম বিশদ আলোচনা করেন ও অভিযোগের অনেক কিছুই চিকিৎসক নাসিরুজ্জামান স্বীকার করে নেন এবং দ্রুততম সময়ে তিনি সেবার মান উন্নত করার প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় টিমের পক্ষ থেকে হাসপাতালে উন্নত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত রিপোর্ট দাখিল করবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০