এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে কার্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, সহকারী প্রকৌশলী মো. আবুল হাসান শোভন, মো. শাহরিয়ার, কৌশিক বসাক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সিদ্দিকী, হিসাব রক্ষক মো. আলমগীর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারী দায়িত্ব পালন অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০- ২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিক ভাবে লাঞ্চিত করেন।

মানববন্ধনে প্রকৌশলীরা কয়েকটি দাবি তুলে ধরে বলেন, সম্পূর্ণ বেআইনীভাবে নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্চনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে৷ সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করতে হবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০