কিশোরগঞ্জে ধানখেত থেকে তরুণের মরদেহ উদ্ধার, স্থানীয়রা বলছেন হত্যা
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ধানখেত থেকে তরুণের মরদেহ উদ্ধার, স্থানীয়রা বলছেন হত্যা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জে ধানখেত থেকে মোহাম্মদ মোহন (১৭) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের বোমহা বিলের ধানখেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ। মোহাম্মদ মোহন সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের গুনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল ১০টার দিকে ধানখেতে সার ছিটিয়ে দিচ্ছিলেন এক কৃষক। এমন সময় উল্টানো এক মরদেহ দেখতে পায় ওই কৃষক। পরে যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনের কাছে গিয়ে বিষয়টি বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজন তৎক্ষনাৎ কিশোরগঞ্জ মডেল থানার ওসিকে ফোন দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে জানা যায় মরদেহটি এই গ্রামেরই গুনু মিয়ার ছেলে মোহনের। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে মোহনকে খুঁজে পাচ্ছিলেন না তাঁর পরিবারের সদস্যরা৷

এলাকাবাসী জানায়, মোহনের মা নেই। ছোটবেলা থেকেই অনাদরে বড় হয়েছে। হতাশাগ্রস্ত ছিল সে। তার মৃগী রোগও ছিল। গত ছয় মাস আগেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। তবে বিলে কেনো যাবে সে এখানেই আমাদের সন্দেহ। আমরা অধিকতর তদন্তের দাবি জানাই। তদন্ত করলেই সত্যিটা বেরিয়ে আসবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলছেন, ছেলেটিকে মেরে ফেলছে। ছেলেটি খুবি ভালো ছিল। এই ভালো ছেলে বোমহা বিলে কি করবে? তাকে মেরে এখানে ফেলে দিছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ছেলেটির বাবা খুবি ভীতু মানুষ। কেউ যদি হুমকি দেয় মামলা-মোকদ্দমায় যাবে না।

মোহনের বাবা গুনু মিয়া বলেন, কিভাবে কি হয়েছে কিছু বলতে পারছি না।

যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন বলেন, খবর পেয়ে দ্রুত ওসি সাহেবকে ফোন দিয়ে বিষয়টি জানাই এবং ঘটনাস্থলে যাই। আমার জানামতে ছেলেটা খুবই ভালো ছিল। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মরদেহে তেমন কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আরও গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা চলছে। মরদেহটি কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০