হোসেনপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হোসেনপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

এই খবরটি পড়া হয়েছে: 12 বার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঝগড়া থামানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াদ খান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে৷ রোববার (২৮ মে) রাত ১২টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার একই গ্রামের মো. স্বপন খানের ছেলে । সে উপজেলার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদদের পার্শ্ববর্তী বাড়িতে বিয়ে হয় তারই চাচাতো বোনের। স্বামীর বাড়ির লোকজন বিভিন্নভাবে অত্যাচার করতো তার চাচাতো বোনকে। রোববার রাত ১২ টার দিকে এ নিয়ে রিয়াদের বাবা স্বপন খানের সঙ্গে ওই পরিবারের লোকদের ঝগড়া হয়। রিয়াদ ঝগড়া থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউলের সঙ্গে কথা কাটাকাটি হয়। রবিউল এক পর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় রিয়াদকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের মা হাসি আক্তার বলেন, রিয়াদের বাবার সাথে তার ভাতিজির স্বামীর পরিবারের লোকজন ঝগড়া করতেছিলো। রিয়াদ ঝগড়া থামাতে গেলে আমার ভাতিজির দেবর রবিউল তাকে ছুরি দিয়ে পারাইতে থাকে। তার বাবার সাথে ঝগড়া করতেছে ওই ঝগড়া থামানো কি অন্যায়? কেনো এভাবে মেরে ফেললো আমার ছেলেটাকে। আমি ওই রবিউলের বিচার চাই।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো.তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার আগেই রিয়াদ মারা গিয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে এবং বুকে ছুরিকাঘাতের মারাত্মক জখমের চিহ্ন ছিল।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে করা হয়েছে। রবিউলকে গ্রেপ্তার করতে পুুলিশের অভিযান অব্যাহত আছে৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০