কিশোরগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু।

সংগঠনের সদস্য সচিব দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, গাজী টিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, দৈনিক আমার বাংলাদেশ এর নিউজরুম এডিটর মো. মনির হোসেন, দৈনিক গণকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ প্রমুখ।

বক্তারা সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সব ধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে এটিএন নিউজ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, মোহনা টিভির জেলা প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী জুয়েল, আরটিভি’র জেলা প্রতিনিধি আনম তানবীর হায়দার ভূঁইয়া, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার প্রমুখসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০