চক্ষু হাসপাতালের ৬৬ লাখ টাকার যন্ত্রাংশসহ তিন চোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চক্ষু হাসপাতালের ৬৬ লাখ টাকার যন্ত্রাংশসহ তিন চোর গ্রেপ্তার

এই খবরটি পড়া হয়েছে: 11 বার

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় ৬৬ লাখ টাকার অত্যাধুনিক যন্ত্রাংশসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৩০ জুলাই) বেলা এগারোটার দিকে রাজধানী ঢাকার মিরপুর ও পশ্চিম আঁগারগাও থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজধানী ঢাকার কাফরুল এলাকার আঃ গফুরের ছেলে আরিফুর রহমান (৩৫), কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পাইকশা গ্রামের আঃ রশিদের ছেলে রবিউল ইসলাম (৩১) ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ধুলাউরি গ্রামের মৃত আহাম্মেদ আলীর ছেলে এফ এম রেজাউল করিম (৬০)। তাঁরা সবাই ঢাকায় বসবাস করেন।

কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ রোববার (৩০ জুলাই) রাত ১১টার দিকে ‘আজকের পত্রিকা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ সিআইডি কার্যালয় সূত্র জানায়, গত ১২ মে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের পয়ষট্টি লাখ তিরাশি হাজার দুইশত পঞ্চাশ টাকার চক্ষু পরীক্ষা ও ট্রিটমেন্টের মেশিনসহ সংস্থার গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। পরে কিশোরগঞ্জ মডেল থানায় ১৩ মে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের প্রশাসক মাহসুরা খন্দকার বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেন। পরে কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক রোকনুজ্জামান ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত মামলাটি তদন্ত করেন। গত ২৫ জুন পুলিশ সদর দপ্তরের আদেশে মামলাটির তদন্তভার পায় কিশোরগঞ্জ সিআইডি। তদন্তভার পাবার পর অল্প সময়ের মধ্যে চুরির সাথে জড়িতদের সনাক্ত ও তিনজনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সিআইডি।

কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ, চক্ষু হাসপাতালের চুরির ঘটনাটি আমরা খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করেছি। অল্প সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে আমরা নিজস্ব টিম গঠন করেছি। টিমের কাজ ছিল ম্যানুয়ালি তথ্যগুলো সংগ্রহ করা এবং তথ্য প্রযুক্তির সাথে তা কানেক্ট করা। যার ফলশ্রুতিতে আমরা অল্প সময়ের মধ্যে চুরির সাথে জড়িতদের সনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করেছি। এ চুরির সাথে জড়িত অন্য আসামিদেরও সনাক্ত করেছি আমরা। খুব শীঘ্রই তাদেরও গ্রেপ্তার করে এ মামলার পূর্ণাঙ্গ একটা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করব।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা যন্ত্রাংশগুলো চুরি করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। এই অত্যাধুনিক যন্ত্রাংশগুলো তাঁরা অন্য কোথাও বিক্রি করার চেষ্টা করছিল। আরও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। সোমবার (৩১ জুলাই) সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০