কিশোরগঞ্জে নরসুন্দা নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জে পাগলা মসজিদ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধপাকা স্থাপনাটি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ স্থাপনা উচ্ছেদ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, পাগলা মসজিদ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ে মাঝে মধ্যে কিছু ছোট বড় অবৈধ স্থাপনা গড়ে উঠে। এই জায়গায় আমরা আগেও অভিযান পরিচালনা করেছি। এখানে যে জায়গাটি আছে সেটি একেবারেই নদীর জায়গা। আমাদের রেকর্ডে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী এই স্থাপনাটি নদীর জায়গার মধ্যে পড়েছে। নদী রক্ষার বিভিন্ন বিষয় যেহেতু আছে নদীর পাড় রক্ষার জন্য আমরা অর্ধপাকা স্থাপনাটি উচ্ছেদ করলাম।

তিনি আরও বলেন, নরসুন্দা নদীর পাড়ে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ক্রমান্বয়ে উচ্ছেদ করা হবে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০