মাইক্রোবাসে করে দুই মাদক কারবারি নিয়ে যাচ্ছিলো ৭০ কেজি গাঁজা
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৩, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাইক্রোবাসে করে দুই মাদক কারবারি নিয়ে যাচ্ছিলো ৭০ কেজি গাঁজা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

মাইক্রোবাসে করে দুই মাদক কারবারি নিয়ে যাচ্ছিলো ৭০ কেজি গাঁজা। বাঁধ সাধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার ঢাকা টু সিলেট মহাসড়কের দক্ষিন পার্শ্ব থেকে অভিযান পরিচালনা করে সুমন ও সাদ্দাম হোসেনকে ৭০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

সুমন (২৩) ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের জালাল মিয়ার ছেলে সুমন ও সাদ্দাম হোসেন (৩৫) একই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে। সোমবার (১৬ অক্টোবর) বিকেল তিনটার দিকে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অভিনব কায়দায় বিভিন্ন সময় তাঁরা গাঁজা পাচার করে আসছিল। সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার ঢাকা টু সিলেট মহাসড়কের দক্ষিন পার্শ্ব থেকে অভিযান পরিচালনা করে সুমন ও সাদ্দামকে ৭০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে হেফাজতে নেয় ডিবি।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, সুমন ও সাদ্দামের বিরুদ্ধে ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০