বিএনপির অবরোধে কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারণের গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৩, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির অবরোধে কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারণের গাড়ি ভাঙচুর

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

বিএনপি জামায়াতের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারণের গাড়ি ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের নগুয়া বটতলার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার (০৫ নভেম্বর) দুপুরে রাস্তায় কয়েকটি গাছের ঠুম ফেলে রেখে বিএনপি নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন। এতে অটো রিকশা ও মিশুকের চালকরা ভয়ে তাদের গাড়ি থামিয়ে দেয়। এই কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় কিশোরগঞ্জ পৌরসভার একটি গাড়ি বর্জ্য ফেলে পৌরসভার দিকে যাচ্ছিলো। হঠাৎ কয়েকজন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে গাড়ির ওপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনা ঘটিয়ে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারণের গাড়ির চালক রুনু মিয়া বলেন, জেলখানা মোড়ের সামনে স্বপ্নপুরিতে বর্জ্য ফেলতে যাই। আসার সময় নগুয়া বটতলার কদমতলা এলাকার রাস্তায় গাছের ৪ থেকে ৫টি ঠুম পড়ে থাকতে দেখি। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। হঠাৎ কয়েকজন লোক ডেপুটি পোস্টমাস্টারের কার্যালয়ের সাথের গলি থেকে লাঠিসোঁটা নিয়ে বের হয়ে আমাদের গাড়িতে আক্রমণ চালায়। তাদের আক্রমণে আমাদের গাড়ির সামনে গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় তাদের আঘাতে আমিও আহত হই।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া বলেন, জনস্বার্থে বর্জ্য অপসারণের জন্য গাড়িটি ব্যবহৃত হতো। এ গাড়িটি ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০