নির্বাচনের ভোট বর্জন করতে কিশোরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনের ভোট বর্জন করতে কিশোরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করার জন্য বিএনপির অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তাঁরা।

এ সময় কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী জালাল উদ্দিন, সাধারন সম্পাদক সিনিয়র আইনজীবী মনজুরুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী শরিফুল ইসলাম, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন বলেন, প্রায় ২৩ হাজার নেতাকর্মী জেলে আছে। লাখ লাখ নেতাকর্মী ফেরারী। এ অবস্থায় অবৈধ সরকার তাদের মদদপোস্ট রাজনৈতিক দলগুলোকে নিয়ে ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। এই দেশের সাধারন জনগন তা মেনে নেবে না৷ অবশ্যই ডামি নির্বাচন বর্জন করবে।

তিনি বলেন, ২৮ অক্টোবর এর পর থেকে বিএনপি এবং বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপরে বর্তমান ফ্যাসিষ্ট সরকার সীমাহীন নির্যাতন শুরু করেছে। আমাদের ছেলেদের গ্রেপ্তার করতে গিয়ে তাকে বাসায় না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবাকে বাসায় না পেয়ে তার বাচ্চাদের গ্রেপ্তার করা হয়েছে। বাসায় পানি ঢেলে দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এতকিছুর পরও বিএনপি’র লাখ লাখ নেতাকর্মী এবং এ দেশের সাধারণ জনগণ আশায় বুক বেধেছে যে দেশে একটি সুষ্ঠ ভোট হবে এবং সে তার পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০