কুলিয়ারচরে পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ কুখ্যাত ডাকাত লিটন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ কুখ্যাত ডাকাত লিটন গ্রেপ্তার

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

মো: আজগর আলী লিটন (৫০) ওরফে ডাকাত লিটনকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁর দেয়া তথ্য মতে ১টি পাইপগান ও দুই রাউন্ড লাল রঙের ১২ বোর পাইপগানের কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়। মো: আজগর আলী লিটন কুলিয়ারচর উপজেলার মধুয়ারচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ডাকাত লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ‘আজকের পত্রিকা’কে বিষয়টি জানান কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান।

ওসি সারোয়ার জাহান জানান, ডাকাত লিটন কুলিয়ারচর থানার নাশকতা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার হাজারিনগর খালপাড় এলাকা থেকে ডাকাত লিটনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাশকতায় ব্যবহার করা অস্ত্র সম্পর্কে জানতে চাইলে সে জানায় ব্যবহৃত অস্ত্রটি মধুয়ারচর গ্রামে তাঁর মালিকানাধীন ফিশারিতে রয়েছে। ডাকাত লিটনের ফিশারিতে অভিযান পরিচালনা করে একচালা টিনের ঘরে সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ১টি পাইপগান ও ২ রাউন্ড লাল রঙের ১২ বোর পাইপগানের কার্তুজ (লিডবল) উদ্ধার করে জব্দ করা হয়।

ওসি সারোয়ার জাহান আরও জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০