শোলাকিয়ায় মুসুল্লিরা নিরাপত্তার সাথে ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবে, নিশ্চয়তা দিলেন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শোলাকিয়ায় মুসুল্লিরা নিরাপত্তার সাথে ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবে, নিশ্চয়তা দিলেন পুলিশ সুপার

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেছেন, যখন শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা করি তখন ২০১৬ সালে জঙ্গি হামলার ঘটনাটা পর্যালচোনা করেই আমরা নিরাপত্তার পরিকল্পনা তৈরি করি। আজকে ৭ রোজা, যে কাজগুলি প্রাথমিকভাবে এখানকার নিরাপত্তার জন্য করতে হয় সে কার্যক্রম শুরু করেছি। এবার ঈদ জামাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নাই। প্রতিবারই এই মাঠে লাখ লাখ ঈদের জামাতে অংশগ্রহণ করে। গতবারও নিরাপদ ছিল। এর আগেও নিরাপদ ছিল৷ প্রত্যেক বারের ন্যায় এবারও নিরাপদ থাকবে প্রত্যাশা করি। যেকোনো বারের চেয়ে এবার নিরাপত্তা পরিকল্পনা ঢেলে সাজিয়ে আরও বেশি যৌক্তিক আরও বেশি কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রাখবো। নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা করবো।

সোমবার (১৮ মার্চ) দুপুরে শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

পুলিশ সুপার বলেন, মেটাল ডিটেক্টর, আর্চওয়ের মাধ্যমে মাঠের ভিতরে মুসুল্লিদের প্রবেশ করাই। তারপর বোম ডিসপোজাল ইউনিট থাকে। কাউন্টার টেররিজম ইউনিটের লোকজন থাকে। পর্যায়ক্রমে আমাদের যে প্রাথমিক কার্যক্রমগুলি রয়েছে সেগুলো করছি। আশা করি এবারও মানুষ অত্যন্ত নিরাপত্তার সাথে ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবে।

মোহাম্মদ রাসেল শেখ আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা আমরা গতবারও চার স্তরের রেখেছিলাম। এবারও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সমন্বিত থাকবে। আমরা সকল মুসুল্লিদের আহবান জানাই এবারও এখানে আসবেন, নামাজ পড়বেন এবং নিরাপত্তার সাথেই বাড়ি ফিরবেন। এরজন্য কিশোরগঞ্জ জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবে। যেকোনো মূল্যে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপত্তা ব্যবস্থাটা আমরা পূনঃমূল্যায়ন করি। গতবার যেসব ভুল ত্রুটি থাকে পরবর্তী সময়ে যেন সেটা নাহয় সেটা আমরা নিশ্চিত করি। গতবার আমাদের নিজেদের কাছে যে বিষয়গুলি ত্রুটি মনে হয়েছে সেগুলো আমরা পূর্ণ করব যেন ত্রুটি বিচ্যুতি না থাকে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০