পাকুন্দিয়ায় দুই চোরাই মোটরসাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৪, ৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় দুই চোরাই মোটরসাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

চোরাই দুই মোটরসাইকেলসহ ১৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার (২৪ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া উপজেলার বটতলা চৌরাস্তা রয়েল কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সাজন ঘোষ (৩৩) জেলার কটিয়াদী উপজেলার ভোগপাড়া ঘোষপাড়ার এলাকার হরিঘোষের ছেলে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বটতলা চৌরাস্তা রয়েল কাউন্টারের সামনে চোরাই মোটরসাইকেল কেনা-বেচা হচ্ছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনা করে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়৷

ওসি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সাথে জড়িত চার জন পালিয়ে যায়। চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় সাজন ঘোষের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সাজন ঘোষকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০