কিশোরগঞ্জে দিন দুপুরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা ও ঈদ বোনাস ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
৪ জুন ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দিন দুপুরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা ও ঈদ বোনাস ছিনতাই

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জে দিন দুপুরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা ও ঈদ বোনাসের ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ মে) বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শহরের পুরান থানা রেলক্রসিংয়ে সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহীদ মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুকের মেয়ে ভুক্তভোগী নিলুফা আক্তার রীনা (৫২) সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ মে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কোর্ট শোলাকিয়া এলাকার শহীদ মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুকের মেয়ে মোছাঃ নিলুফা আক্তার রীনা বেলা সাড়ে ১১টার দিকে শহরের ষ্টেশন রোড আওয়ামী অফিসের সামনে অগ্রণী ব্যাংক থেকে তার বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও ঈদ বোনাসসহ ৫০ হাজার টাকা উত্তোলন করে। পরে ওই ভুক্তভোগী নারী উত্তোলনকৃত ৫০ হাজার টাকা ভেনিটি ব্যাগে রাখেন এবং ব্যাংক থেকে নেমে রিক্সায় করে শহরের পুরান থানা রেলক্রসিংয়ের দিকে রওনা হন। রেলক্রসিংয়ের একটু সামনে পৌঁছালে ২-৩ জন লোক রিক্সার পিছন দিয়ে এসে ওই ভুক্তভোগী নারীর ভেনিটি ব্যাগ টান দিয়া ছিনিয়ে নেয়।

শহীদ মুক্তিযোদ্ধার মেয়ে নিলুফা আক্তার রীনা বলেন, আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা। আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও ঈদ বোনাসের ৫০ হাজার টাকার চেক ভাঙাতে অগ্রণী ব্যাংকে যাই। ব্যাংক থেকে নেমে বাসার উদ্দেশ্যে অটোরিকশা নেই। রেলক্রসিংয়ের একটু সামনে পদ্মা জেনারেল হাসপাতালের দিকে দুই-তিনটা লোক অটোরিকশার পিছন দিক থেকে এসে আমার ভেনিটি ব্যাগ জোরে টান দিয়ে নিয়ে যায়। আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০