কিশোরগঞ্জে আরও ৫০ পাকা ঘর পাচ্ছে গৃহ ও ভূমিহীনেরা
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৮ জুন ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আরও ৫০ পাকা ঘর পাচ্ছে গৃহ ও ভূমিহীনেরা

এই খবরটি পড়া হয়েছে: 14 বার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর আওতায় পঞ্চম ধাপে আরও ৫০ গৃহহীণ ও ভূমিহীন মানুষ ঘর পাচ্ছেন। আগামী ১১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। পরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহের কবুলিয়ত দলিল, নামজারী, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি প্রদান করা হবে।

শনিবার (০৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি জানান, জেলায় মোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ২৮৪০টি। প্রধানমন্ত্রী কর্তৃক ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ের ১ম ধাপসহ মোট উদ্বোধনকৃত গৃহের সংখ্যা-২৭৯০টি। ৫ম পর্যায়ের ২য় ধাপে অবশিষ্ট ৫০টি গৃহের মধ্যে হোসেনপুর উপজেলায়-১৪টি, নিকলী উপজেলায় ১টি, বাজিতপুর উপজেলায় ২০টি, তাড়াইল উপজেলায় ১৫টি এবং পুরাতন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপনপূর্বক ভৈরব উপজেলায় ১৬০টি ও কুলিয়ারচর উপজেলায় ১২০টি একক গৃহ আগামী ১১ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক আরও জানান, ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, পাকুন্দিয়া, ভৈরব, অষ্টগ্রাম, হোসেনপুর, করিমগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, মিঠামইন, ইটনা ও তাড়াইলকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী চলমান আশ্রয়ণ-২ প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছেন। সর্বশেষ হালনাগাদকৃত তালিকা মোতাবেক যে সকল উপজেলা ইতোমধ্যে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষিত হয়েছে সে সকল উপজেলায় যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনভাবে আরও কোন ভূমিহীন-গৃহহীন পরিবার থেকে থাকে তাদেরকেও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সূফি সাজ্জাদ আল ফোজায়েল প্রমুখ।

এর আগে সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান ও সিভিল সার্জন সাইফুল ইসলাম।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০