প্রতিবেশীকে ফাঁসাতে পাইপগান তৈরি, র‍্যাবের জালে ধরা
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবেশীকে ফাঁসাতে পাইপগান তৈরি, র‍্যাবের জালে ধরা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জে একটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতিসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার (২৮ জুন) দিবাগত রাতে সদর উপজেলার কর্শাকড়িয়াল নতুন বাজার থেকে মনোকর্শা গ্রাম যাওয়ার পাঁকা রাস্তা থেকে তাদের আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ওসমান আলী নামে এক ব্যাক্তিকে ফাঁসানোর জন্যে এইসব অস্ত্র নিয়ে ওসমানের বাসায় যাচ্ছিলো।

আটক নবী হোসেন সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের মনোকর্শা গ্রামের মৃত আঃ খালেকের ছেলে ও দেলোয়ার হোসেন একই ইউনিয়নের শেওড়া গ্রামের মোঃ সোহরাব মিয়ার ছেলে। শনিবার (২৯ জুন) দুপুরের দিকে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির এসব তথ্য জানান।

কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জ ক্যাম্পের রাত্রীকালীন টহল টিম মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার অভিযানসহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে সদর উপজেলার কর্শাকড়িয়াল নতুন বাজার থেকে মনোকর্শা গ্রামে যাওয়ার পাঁকা রাস্তায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে। রাত দুইটার দিকে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি র‌্যাবের চেকপোস্টের নিকট আসলে র‌্যাবের আভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং দেহ তল্লাশী করে।

তিনি জানান, দেহ তল্লাশী করে তাদের নিকট থেকে ১টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল ও ১টি চাপাতি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ করলে তাদের নাম মোঃ নবী হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন বলে জানায়। অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মোঃ ওসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে তারা দেশীয় অস্ত্র দিয়ে ফাঁসানোর জন্য ওসমান আলীর বাড়ির দিকে যাচ্ছিলো।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা নিজেদের হেফাজতে অস্ত্র রাখার কথা স্বীকার করে এবং দেশীয় তৈরী পাইপগানটি দেলোয়ার হোসেন নিজে তৈরি করেছে বলে স্বীকার করে। দেলোয়ার হোসেনের নামে এর আগেও একটি অস্ত্র আইনের মামলা ছিল বলে জানা গেছে। আটক দুইজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০