পরকীয়ায় সাড়া না দেয়ায় প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, মরদেহ মিলল পাটক্ষেতে
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরকীয়ায় সাড়া না দেয়ায় প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, মরদেহ মিলল পাটক্ষেতে

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক কাতার প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুলাই) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্মৃতি আক্তার (২৪) একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূইয়ার স্ত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ৫ বছর আগে উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূইয়ার সাথে বিয়ে হয় মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের। ৫-৬ মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুর বাড়িতে রেখে কাতারে চলে যায় আমিন। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতো। তাদের কেনো সন্তান নেই। শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ পৌরসভার ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্মৃতি আক্তারের পরিবার জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে ৯টার দিকে স্বামী আমিন মিয়ার সাথে কথা হয় স্মৃতির। তখন স্মৃতির স্বামী শুক্রবার (১২ জুলাই) তার বাড়ি মসূয়া ইউনিয়নে যাওয়ার জন্য বলেন। শুক্রবার (১৩ জুলাই) সকালে স্মৃতিকে তাঁর শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে সুযোগ হয়ে উঠেনি স্মৃতির, সকালে মিলল মরদেহ।

নিহতের বাবা মানিক মিয়া বলেন, আমার মেয়েকে একই এলাকার মুজিবুরের ছেলে মেহেদী বিরক্ত করতো। সে জোরজবর করতো। আমার মেয়েকে জোরজবরি করে নিয়ে যেতে চাইতো। তার সাথে না গেলে আমার মেয়েকে মেরে ফেলবে। আমাকেও মেরে ফেলবে। আমাকে মারধর করতে আসতো। মেহেদী বলতো, “হয়তো ছেরি শেষ হইবো নাহয় বাপ শেষ হইবো।” বাপেরে মারতে পারে নাই আমার ছেরিরে মাইরা ফেলছে মেহেদী আর মুজিবইরা। এরা কি একা মারছে? আমার ছেরিরে মারনের সময় কি নড়ছে না? এদের সাথে আরও পার্টি আছিল। আমার ছেরির রোগ কাটছে, বুকে ফারাইছে, গলা জব করছে। এই জব আমারে করতে তোরা, আমার মেয়েরে করলি কেরে তোরা।

নিহতের মা ফেরদৌসী আক্তার বলেন, মেহেদী এই কাজ করছে। আমার মেয়েকে বিয়ে করতে চাইতো। আমার মেয়ে বলতো, “আমার বিয়ে হয়ে গেছে। আমার জামাই আছে। আমি বিয়ে করবো কেনো।” আমার মেয়েকে কেনো বিয়ে করতে পারে না এইজন্য আমার মেয়েকে নিয়ে মেরে ফেলছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ৯৯৯ এ ফোন দিয়ে মেয়েটির চাচা আমাদের জানায় স্মৃতি আক্তারের মরদেহ ধানক্ষেতে পড়ে আছে। আমরা খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার করতে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। খুব শীঘ্রই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হব। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০