কিশোরগঞ্জে সাত দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সাত দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সাত দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে ২১ জুলাই শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মেলার উদ্বোধন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান।

কিশোরগঞ্জ জেলার সহকারী বন সংরক্ষক এ এফ জি মোস্তফার সভাপতিত্বে এতে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা এলডিপির সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা তথ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আল আমিন প্রমুখ।

মেলায় সরকারি বেসরকারি আটটি নার্সারি ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা বিক্রি করে। সমাপনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণ করা পাভেল নার্সারি, রিপন নার্সারি ও নিউ চাষী নার্সারির স্বত্বাধিকারীদের হাতে যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০