কিশোরগঞ্জের ১০ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পাঠ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ১০ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পাঠ প্রতিযোগিতা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

‘পাঠেই প্রস্ফুটিত হয় চিন্তার ফুল’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বাজিতপুর উপজেলার বিলপাড়-ডুয়াইগাঁও এলাকার মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা মিলনায়তনে সমাজভিত্তিক পাঠাগার মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা এই বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করে।

বই পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগম। মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা’র সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক আজিজুল হক, ডা. মীর রাবেয়া আজিজ এবং সাংবাদিক নাসরুল আনোয়ার।

বই পাঠ প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য দেন মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা’র প্রতিষ্ঠাতা ম. মাহবুবুর রহমান ভূঁইয়া। প্রতিযোগিতায় নির্বাচিত ১২০ জন শিক্ষার্থী ডা. মোহাম্মদ আজিজুর রহমানের লেখা ‘অলৌকিক শিশুরা’ গ্রন্থ থেকে পাঠে অংশ নেয়। পরে ১ম, ২য় ও তৃতীয়সহ মোট ৩০ জন বিজয়ী প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। লেখক, কবি, শিক্ষক, গ্রন্থপ্রেমী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বই পাঠ প্রতিযোগিতা উপভোগ করেন।

আয়োজক সূত্র জানায়, বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২ হাজার শিক্ষার্থী বই পাঠ প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেয়। সেখান থেকে ১২০ জনকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০