ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল-‌স্লোগা‌নে উত্তাল কি‌শোরগঞ্জ, ঢাকা অভিমুখে মার্চ করার হু‌শিয়া‌রি
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল-‌স্লোগা‌নে উত্তাল কি‌শোরগঞ্জ, ঢাকা অভিমুখে মার্চ করার হু‌শিয়া‌রি

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা, বীর মু‌ক্তি‌যোদ্ধা অ‌্যাড‌ভো‌কেট ফজলুর রহমান‌কে হত্যার হুম‌কি এবং তাঁর বাসার সামনে সন্ত্রাসী মবের তাণ্ডবের প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল ছিল কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম। এদিন হাও‌রের আরেক উপ‌জেলা ইটনা‌তেও ব্যাপক বি‌ক্ষোভ ও প্র‌তিবাদ হ‌য়ে‌ছে। বিকা‌লে উপ‌জেলা সদ‌রে মু‌ক্তি‌যোদ্ধা-জনতার স্বতঃস্ফূর্ত ‌বি‌ক্ষোভ ও প্র‌তিবাদ সমা‌বেশ থে‌কে ফজলুর রহমা‌নের বিরু‌দ্ধে যে‌কোন ধর‌নের ষড়যন্ত্র প্র‌তি‌রো‌ধের ঘোষণা দেওয়া হ‌চ্ছে।

প্র‌তিবাদ সমা‌বে‌শে বীর মু‌ক্তি‌যোদ্ধা রওশন আলী রু‌শো, বীর মু‌ক্তি‌যোদ্ধা নবী হো‌সেন তজু মিয়া, এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষকদলের সভাপ‌তি মো. হাবিবুল হান্নান, সদর উপ‌জেলা বিএন‌পি সভাপ‌তি এম এ ছা‌লেক, উপ‌জেলা যুবদ‌লের সদস্য স‌চিব এড‌ভো‌কেট তান‌জির সি‌দ্দিকী রিয়াদ, সি‌নিয়র যুগ্মআহ্বায়ক নূরুল ইসলাম অপু, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক মনসুর আলম, উপ‌জেলা যুবদ‌লের যুগ্মআহ্বায়ক মুকুল হো‌সেন প্রমুখ বক্তব্য রা‌খেন।

উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সামনে প্র‌তিবাদ সমা‌বে‌শের আগে ক‌য়েক হাজার ছাত্রজনতা, বীর মু‌ক্তি‌যোদ্ধা এবং বিএন‌পি ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মী‌দের অংশগ্রহ‌ণে বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্টিত হয়। ইটনা পুরানবাজা‌রে উপ‌জেলা বিএন‌পির অস্থায়ী কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে বের হওয়া বি‌ক্ষোভ মি‌ছিলটি ব‌াজার ও উপ‌জেলা সদ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে। মি‌ছিল থে‌কে ফজলুর রহমা‌নের প‌ক্ষে বি‌ভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মি‌ছিল-‌স্লোগা‌নে উত্তাল হ‌য়ে ও‌ঠে পু‌রো এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ও বিএনপির দুর্দিনের কান্ডারি। ৫ই আগস্টের পর থেকে জামায়াতে ইসলামি ও এনসিপির পক্ষ থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য আসতে থাকে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি। এরপর থেকেই একটি স্বাধীনতাবিরোধী চক্র এবং এনসিপি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বিভ্রান্তি ছড়ায় এবং অপপ্রচার চালায়।

বক্তারা অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাঁকে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে এস‌বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে।

বক্তারা আরও বলেন, হাওরের হৃদস্পন্দন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারও নেই। তাঁকে রাজনীতি থেকে সরানোর যে কোনো ষড়যন্ত্র জনগণ দাঁতভাঙা জবাব দেবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০