মানববন্ধনের ডাক দিলেন সালমান ভক্তরা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
৩১ অক্টোবর ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মানববন্ধনের ডাক দিলেন সালমান ভক্তরা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

দীর্ঘ ২৯ বছর পর দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি, এবার আদালতের নির্দেশে রূপ নিয়েছে হত্যা মামলায়। আর এত বছর পর সেই রায়েই যেন জেগে উঠেছে সালমান ভক্তদের আবেগ ও ক্ষোভ। পরিবার বলছে, এটি ছিল পরিকল্পিত হত্যা। যার নেপথ্যে সাবেক স্ত্রী সামিরা হক থেকে শুরু করে আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডনসহ ১১ জনের নাম উঠে এসেছে মামলায়। এদিকে প্রিয় নায়কের ন্যায়বিচারের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন ভক্তরা।

জানা যায়, আগামী শনিবার (০১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন সারা দেশের সালমান ভক্তরা।

এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তরা’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।

তারা আরও জানান, জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের হয়েছে সেটির দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সালমানপ্রেমীরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০