চিত্রনায়িকা তমা মির্জার চূড়ান্ত বিচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২১, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা তমা মির্জার চূড়ান্ত বিচ্ছেদ

এই খবরটি পড়া হয়েছে: 15 বার

কানাডা প্রবাসী ব্যবসায়ী স্বামী হিশাম চিশতীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। চলতি বছরের ৭ সেপ্টেম্বর দুজনের সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ হয়েছে।

এ প্রসঙ্গে নায়িকার সাবেক স্বামী হিশাম গণমাধ্যমকে বলেন, ‘বিয়ের পর থেকে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে…। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নিই। এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।’

তিনি আরও বলেন, ‘তার (তমা মির্জা) জন্য আমার শুভকামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই।’

২০১৯ সালে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দেন তমা মির্জা। কিন্তু হিশাম চিশতীর সঙ্গে বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে…। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত। তবে শেষ পর্যন্ত সংসার রক্ষা হলো না। স্বামীর পাঠানো ডিভোর্সের নোটিশ হাতে পেয়েছেন তমা মির্জা।

এদিকে কিছু দিন ধরেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির সঙ্গে নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। নির্মাতার সর্বশেষ ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তমা। এই কাজটি করতে গিয়েই একে অন্যের কাছাকাছি আসেন এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে গুঞ্জন ছড়ায়।

সম্প্রতি ফেসবুক স্টোরিতে তমা মির্জার সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা রাফি। যেখানে দেখা যায়, একটি প্রাইভেটকারে তমা মির্জা ও রায়হান ঘনিষ্ঠ হয়ে বসে আছেন। ছবিতে রায়হান রাফির মুখ স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছিল। আর ওই ছবিতে দুজনই একই রঙের পোশাক পরেছিলেন; যা এই গুঞ্জনকে আরও উসকে দেয়।

তবে প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তমা মির্জা বলেন, ‘যাদের সঙ্গেই আমার কাজ হয়, তারাই আমাকে অনেক পছন্দ করেন এবং ভালো জানেন। সে জায়গা থেকে আমারও তাদের প্রতি অনেক কৃতজ্ঞতাবোধ ভালোবাসা ও শ্রদ্ধা থাকে। আমি চেষ্টা করি সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার। কিন্তু যে কোনো সম্পর্ক নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি ওপর, যে আপনি সম্পর্কটা কোন দৃষ্টিতে দেখছেন। মানুষ হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি যেমন, সম্পর্কটা আপনি তেমনই দেখছেন।’

অন্যদিকে নির্মাতা রায়হান রাফি গণমাধ্যমকে বলেন, ‘আমরা যখন কোনো চলচ্চিত্রের প্রমোশনে যাই তখন এভাবেই প্রস্তুতি নেই। যেটা এবার তমাকে নিয়ে করতে হয়েছে। আসলে যদি সম্পর্কের কথা বলেন, তাহলে সেটা বন্ধুত্বের। আপনারা জানেন মিডিয়ায় কাজ করতে গিয়ে বন্ধুত্ব হতেই পারে। যেটা এর আগে অনেকের সঙ্গেই হয়েছে। তমা একটু বেশি প্রাণোচ্ছ্বল তাই হয়তো মানুষের চোখে লেগেছে। আদতে এমন কিছুই নয়।’

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০