নিজগ্রামে সন্ত্রাসীদের হামলার শিকার কবি তাজ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজগ্রামে সন্ত্রাসীদের হামলার শিকার কবি তাজ ইসলাম

এই খবরটি পড়া হয়েছে: 101 বার

নিজগ্রামে কবি, ছড়াকার ও সাহিত্য সমালোচক তাজ ইসলাম সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। বুধবার (৪ মে) সকালে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নে এ ঘটনা ঘটে। কবি তাজ ইসলাম বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবি ও তার পরিবারের লোকজন জানান, বুধবার সকালে তিনি তার গ্রামের বাড়ি করিমগঞ্জের জয়কা ইউনিয়নের পাড়াকুল মোড়ে তার ছোট ভাইয়ের ফার্মেসি ও বিকাশের দোকান থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। মোড় থেকে নিজের গ্রাম কামারাটিয়া বড়বন্দের বাড়ি যাওয়ার সময় রাস্তায় তাকে অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে ধরে পাড়াকুল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আবু তাহের, তার ছেলে আকরাম ও গেনু মিয়ার ছেলে নাঈম। এসময় কিছু বুঝার আগেই তারা পেটানো শুরু করে। তাদের পেটানোতে কবি তাজ ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পিটিয়ে আহত করে পরে তার সঙ্গে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, আঘাতে তার পিঠের একাংশ, ঘাড় ও বাম পা জখম হয়েছে, বাম হাতের আঙুল ফেটে গেছে। ঘটনায় কবির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

করিমগঞ্জ থানার ওসি মো: শামছুল আলম সিদ্দিকী বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক আমি এলাকায় পুলিশ পাঠাই। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

কবি তাজ ইসলামের ওপর হামলার ঘটনায় ঢাকা ও কিশোরগঞ্জের সাহিত্যাঙ্গনের অনেকেই ক্ষোভ জানিয়েছেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ডের জন্য রক্ত দেয়নি: সংসদে ড. মাসুদ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন ক্লাসের চিন্তা করছি: শিক্ষামন্ত্রী

‘দশ বছরের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব’

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

১০

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

১১

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

১২

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১৩

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১৪

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১৫

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৬

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৭

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৮

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৯

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

২০