একুশে বইমেলায় শেখ সুমাইয়া সুলতানার "কিছু বলতে চাই"
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একুশে বইমেলায় শেখ সুমাইয়া সুলতানার “কিছু বলতে চাই”

এই খবরটি পড়া হয়েছে: 15 বার

ইসলামি সংস্কৃতি অঙ্গন এবং ইসলামি ঘরোনার লেখিকা শেখ সুমাইয়া সুলতানা। সোশ্যাল মিডিয়া আর একুশে বইমেলা সবখানেই যার লেখালেখির কদর যেন আকাশচুম্বী। ২০১৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ “শ্বাসরুদ্ধ কারাগার” পাঠকমহলে রুদ্ধকর জনপ্রিয়তা অর্জন করে। এবারের বইমেলায় প্রকাশ হয়েছে শেখ সুমাইয়া সুলতানার বাণীগ্রন্থ “কিছু বলতে চাই”। এটি তাঁর দ্বিতীয় প্রকাশিত বই।

শেখ সুমাইয়া সুলতানার জন্ম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তবে তাঁর শিক্ষা জীবন নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বি.এ.অনার্স বাংলা বিভাগের ছাত্রী তিনি।

একুশে বইমেলায় প্রকাশিত বই নিয়ে কথা হয় শেখ সুমাইয়া সুলতানার সাথে। তিনি বলেন, “কিছু বলতে চাই” এটি একটি বাণীগ্রন্থ। এই বইটিতে আমি, রাষ্ট্র দেশপ্রেম ও নাগরিক পর্যবেক্ষণ, ধর্মীয় ও সমাজ জীবন দর্শন, রাষ্ট্রের নারী শিশু ও রাজনৈতিক মনোভাব। এই তিনটি বিষয় নিয়ে আমি পাঠকের কাছে কিছু বলতে চাই ছোটো ছোটো বাণী আকারে। “কিছু বলতে চাই” বইয়ের ২১০ টি বাণী সবগুলোই পাঠকের নিকট আমার মেসেজ রয়েছে।

শেখ সুমাইয়া সুলতানা বলেন, ইসলামি হামদ, নাত ও নানান গজল লেখা নিয়ে সময় পার করেছি। বই লেখা বন্ধ করায়, বইয়ের পাঠকও খুঁজে বেড়ায়। সেই সুবাদেই পাঠকমহলের জন্য একুশে বইমেলায় “কিছু বলতে চাই” নিয়ে হাজির হলাম।

সুমাইয়া বলেন, আমার লেখালেখির হাতেখড়ি আমার প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব তোফাজ্জল হোসেন। তাঁর অনুপ্রেরণায় আজকের আমি। আর হ্যাঁ মধ্যবিত্ত পরিবারের অতি আদরের সন্তান আমি। আমার মা- বাবা ভাইবোন আমাকে এতোটাই ভালোবাসে। তাঁদের জন্যই এতদূর আসতে পেরেছি। আমার পরিবার আমাকে আমার মতো করে বোঝে।

উল্লেখ যে, “কিছু বলতে চাই” বইটি বাবুই প্রকাশনী থেকে বের হয়েছে। প্রকাশক কথাসাহিত্যিক মোরশেদ আলম হৃদয় শেখ সুমাইয়া সুলতানার বই সম্পর্কে অত্যন্ত প্রশংসা করেছেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ডের জন্য রক্ত দেয়নি: সংসদে ড. মাসুদ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন ক্লাসের চিন্তা করছি: শিক্ষামন্ত্রী

‘দশ বছরের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব’

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

১০

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

১১

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

১২

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১৩

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১৪

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১৫

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৬

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৭

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৮

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৯

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

২০