জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ত্রৈ-বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২২, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ত্রৈ-বার্ষিক সাধারণ সভা

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

“উন্নত রেফারিং নিরাপদ খেলা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ত্রৈ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল-আমিন হোসাইন, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফারুক, সহ-সভাপতি এ কে এম নুরুল ইসলাম খান শামীম, শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর আশরাফুল হক চঞ্চল। সভা সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাহার। কার্যবিবরণী পাঠ করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মীর আশরাফুল হক চঞ্চল ও কোষাধ্যক্ষ রিপেল হাসান চৌধুরী।

ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনকে গতিশীল করতে ও সামনের দিকে এগিয়ে নিতে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। সংগঠনটির সকল ভালো কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সভায় সদস্যরা বিগত দিনের কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা করেন। সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে আলোচনা করা হয়। সভায় সংগঠনটির সদস্যরা অতি শীঘ্রই নির্বাচনের দাবি জানান। সাধারণ সভায় জেলার ৭০ জন রেফারীজ সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০