ছাত্র জনতার উপর গুলি চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে আটক করতে হবে- আবু হানিফ
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্র জনতার উপর গুলি চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে আটক করতে হবে- আবু হানিফ

এই খবরটি পড়া হয়েছে: 0 বার

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, “জুলাই ও আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। ইতোমধ্যে বেশ কয়েকজন রাজনীতিবিদ আটক হলেও আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিলো তাদের কাউকেই আটক করা হয়নি। যারা নির্দেশ দিয়েছিল তাদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাহিরে। যেসব চিহ্নিত সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিলো তাদের সবাইকে দ্রুত সময়ের ভিতরে আটক করতে হবে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে জেলা শহরের কালীবাড়ী মোড়ে বিজয় চত্বরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, গুলির নির্দেশ দাতা শেখ হাসিনা কে ফিরিয়ে আনতে হবে, এবং ওবায়দুল কাদের কে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করতে হবে।বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে কিন্তু আসল অপরাধীদের নাম বাদ যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।ছাত্র জনতার এই বিজয়কে ব্যর্থ করতে দেশে বিদেশে আওয়ামিলীগ এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে যাতে করে কোন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে না পারে। আওয়ামিলীগের আমলে অবৈধ ভাবে রাজনৈতিক বিবেচনায় যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করতে হবে। অর্থ পাচারকারী ও দূর্নীতিবাজদের দ্রুত সময় আটক করতে হবে।

আবু হানিফ আরও বলেন, গণঅধিকার পরিষদ আগামীতে দেশের জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে। সেজন্য সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার। এতে সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব এনামুল হক সুমন। এ সময় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থরের নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০